অপরাধআইন – আদালতরাজনীতিসংস্কৃতি

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে সুবর্ণচর মহিলা আ. লীগের মানববন্ধন

 

আহসান হাবীবঃ

অবরোধের নামে জ্বালাও পোড়াও কর্মসুচির প্রতিবাদে ‘বিএনপি জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ’ এই শ্লোগানে নোয়াখালী সুবর্ণচর উপজেলা মহিলা আওয়ামী লীগ বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে মানববন্ধন পালন করেন।

 

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশেদা আক্তার সিরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকসানা কামাল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকসানা কামাল চৌধুরী বলেন, আজ আমরা অবরোধের নামে বিএনপি জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। যখন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের আনাচে-কানাচে উন্নয়ন হচ্ছে, তখনই বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে।

সারাদেশের মানুষ আজ তাদের ধিক্কার দিচ্ছে। সাধারণ মানুষ তাদের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সারাদেশের শান্তিপ্রিয় মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা সুবর্ণচর মহিলা আওয়ামী লীগ মানববন্ধন কর্মসূচী পালন করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button