অপরাধআইন – আদালত

মহেশখালীতে গুলি করে শ্রমিক কে হত্যা করার অভিযোগ 

 

কামরুল ইসলাম

 

কক্সবাজারের মহেশখালীতে সোহেল (২৮) নামের এক জেলে শ্রমিককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। স্থানীয় সন্ত্রাসী এহছান গুলি করে সোহলেকে খুন করেছে বলে জানিয়েছেন তার মা।

 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় মহেশখালীর মগরিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল বড় মহেশখালী মগরিয়াকাটা আমতলী গ্রামের উসমানের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বড় মহেশখালী আমতলী দোকানের ভেতর গ্লাস থেকে পানি খাওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার সকালে ওই কথাকাটাকাটির জের ধরে মগরিয়াকাটা আমতলী এলাকায় এহছান অস্ত্র নিয়ে প্রকাশ্যে দিবালোকে সোহেলকে গুলি করে হত্যা করে। তাকে বাঁচাতে গিয়ে এ ঘটনায় আরও ৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশখালী হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button