জাতীয়রাজনীতিসংস্কৃতি

খানসামায় প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে খানসামা উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, কেক কাটা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৯ শে সেপ্টেম্বর) বিকেলে খানসামা উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. সামসুর রহমান পারভেজ। উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাকেশ গুহের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও ধীমান দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ সরকার, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সাংগঠনিক সম্পাদক সিকান্দার আলী কাবুল, আলোকঝাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর প্রস্তাবিত কমিটির সভাপতি হাজ্জাজ আল হাদী, উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম আহবায়ক মাহবুব সুমন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, আপন রায়, জাহাঙ্গীর, পিয়াস, সাজু, রাহাত, মুন্না, সৌরভ, সজীবসহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button