অপরাধআইন – আদালতসংস্কৃতি

খানসামার রাজপথে বিপাশা

মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর) দিনাজপুরের খানসামায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে উপোবালা’র লাশ উদ্ধার একটি আলোচিত ঘটনা। গণধর্ষণের পর হত্যা এবং তার ১০ বছরের মেয়েকে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১.৩০ টা থেকে ১২. ৩০টা পর্যন্ত উপজেলার কাচিনীয়া বাজারের ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে এ মানববন্ধন করেন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ৫নং ভাবকী ইউনিয়ন শাখা।
মানববন্ধনে হত্যার শিকার উপবালার মেয়ে বিপাশা বলেন, ‘আমি আমার মায়ের হত্যার বিচারের দাবিতে আবারো মানববন্ধনে দাঁড়িয়েছি। আমার মাকে যারা নৃশংসভাবে মেরেছে তাদের বিচার চাই। আমি সমাজের সকল মানুষকে আমার পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। আমার মাকে যারা মেরেছিল তাদের অতি দ্রুত বিচার চাই।’
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ৫নং ভাবকী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক দিলীপ বিশ্বাস বলেন, ‘এর আগেও আমরা এ বাজারে মানববন্ধন করেছি। আমরা প্রশাসনের নিকট দ্রুত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই।’
এ সময় উপস্থিত ছিলেন, হত্যার শিকার উপবালার বাবা মথুরা, স্বামী নিশান, কাকা জীতেন্দ্র নাথ রায়,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব সুমন, ইউনিয়ন যুবলীগ সদস্য মিজানুর রহমান মিজান, কামরুল হাসান, রতন রায়, বাদশা মিয়া, লিটন রায়, রোস্তম আলী, পরিমল মহন্তসহ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ভাবকি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

← Back

Thank you for your response. ✨

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button