আইন – আদালতজাতীয়রাজনীতিসংস্কৃতি

দেশ ব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস, হত্যা, খুন ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত।

 

মো: লিটন উজ্জামান :-

দেশ ব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস, হত্যা, খুন ও নৈরাজ্যের বিরুদ্ধে ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাধীন চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে চাঁদগ্রাম ২ নং ওয়ার্ডে আয়োজিত উক্ত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির এর সভাপতিত্ত্বে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মিরপুর উপজেলা চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, পৌর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হামিদ জোয়ার্দার, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহমেদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক, সোহানুর রহমান সোহাগ, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কারিবুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোলাইমান হোসেন কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাধন, ভেড়ামারা পৌর সভার কাউন্সিলরবৃন্দ সহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অসংখ্য নেতাকর্মীরা শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button