

মোহাম্মদ বাবলু মিয়া দেলদুয়ার সংবাদদাতাঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রীজ ধ্বসে পরে ট্রাক খাদে। দেলদুয়ার উপজেলা সদরের সাথে জেলা সদরের পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন।
উপজেলার দুল্লা বাজারস্থ বেইলি ব্রীজটি শনিরার রাত ১২টা ১০ মিনিটে আকস্মিকভাবে একটি চলন্ত ট্রাক সহ ধ্বসে পরে। এ সময় ট্রাকে ড্রাইভার সহ ৪জন অজ্ঞাত লোক ছিল। এই দুর্ঘটনায় ট্রাকে থাকা এক ব্যক্তি আহত হয়। আহত ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ৩ জন কোন প্রকার ক্ষতি ছাড়া গাড়ি থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যায়।
এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী দুল্লা বাজারের নাইটগার্ড আসগড় খান ও সুজা মিয়া দুল্লা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন খান কে বিষয়টি অবগত করে, পরে নাইট গার্ডের বরাত দিয়ে রুহুল আমিন জানান, রাত বারোটা দশ মিনিটের দিক গার্ডদের ডিউটি চলাকালীন সময় হঠাৎ বিকর শব্দ শুনতে পেয়ে এগিয়ে গেলে দেখে বেইলি ব্রিজটি ধ্বসে ট্রাকটি পড়ে গেছে। পরে তারা সহ স্থানীয় লোকদের সহযোগিতায় ট্রাকে থাকা ৪ ব্যক্তিকে উদ্ধার করে। তন্মমধ্যে ১জন আহত হলে তাকে হাসপাতালে প্রেরন করে।
ব্রিজ ধ্বসের খবরটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহান আলী ও দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা’কে অবগত করা হলে সাধারণ মানুষের চলাচলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ব্রিজের উভয় পাশে তাৎক্ষণিকভাবে ব্যারিকেড দেয়া হয় ও গ্রাম পুলিশ নিযুক্ত করা হয়েছে জানা যায়।




Daily Aporadh Prokash