অপরাধআইন – আদালত

আশুলিয়ায় ভাদাইলে কুপিয়ে যখম থানায় অভিযোগ

সাঈম সরকারঃ
আশুলিয়ার ভাদাইল দক্ষিন পাড়ায় মোঃ সোহাগ মিয়া,পিতা-আব্দুল মোতালেব মিয়া নামে এক নিরিহ ব্যাক্তিকে বাড়ী থেকে ধরে নিয়ে কুপিয়ে যখম করেছে এক দল কিশোর গ্যাং ও তার গডফাদাররা । ঐ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাদি হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।
ভুক্তভোগী সোহাগ মিয়া জানায়, তার বাসার পাশেই একদল কিশোর গ্যাং নিয়োমিত সন্ধা রাত হতে গভীর রাত পর্যন্ত মাদক কারবার চালাইয়া আসছিল । হঠাৎ গত ৩রা এপ্রিল সোহাগ মিয়া, ঐ মাদক কারবারিদেরকে তার বাসার পাশে বসে মাদক কারবার করতে নিষেধ করে এবং পুলিশের ভয় দেখাইয়া দৌড়ানি দেয় ।এ সময় সেখান থেকে তারা ভয়ে পালিয়ে গিয়ে তাদের বস্ ও কিশোর গ্যাং এর সেকেন্ড ইন কমান্ডার মোঃ আলী মিজি এর পিতা মোঃ জালাল মিজিকে জানায় ।এসময় জালাল মিজি নিজে ও তার দলবলসহ ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে দলবদ্ধভাবে সোহাগ মিয়ার বাড়ীতে গিয়ে রাত ৯.০০টায় হামলা চালায় এবং সোহাগ মিয়াকে বাসা থেকে ধরে নিয়ে বাসার বাহীরে বের করে সিড়ির নিচে ফেলে এলোপাথারী কুপিয়ে যখম করে ফেলে ঘটনাস্থল ত্যাগ করে ।গুরুতর যখম অবস্থায় মাটিতে লুটিয়ে পরে থাকা আহত সোহাগকে তার পরিবার দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন ।চিকিৎসা চলাকালীন অবস্থায় ভুক্তভোগীর পরিবার বদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
স্থানীয় মুরুব্বিগণ ও শতাধিক এলাকাবাসি জানায়,মোঃ আলী মিজি এবং তার বাবা জালালগং মাদক ব্যবসা থেকে শুরু করে এমন কোন অপরাধ নাই যা তারা করেন না ।গার্মেন্টস ছুটির পর নারী শ্রমিকদের উতাপ্তসহ তাদের বিভিন্ন অপরাধ মুলক সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসি অতিষ্ঠ ।ওদেরকে পুলিশ ছুতেও পারে না বলে জানায় এলাকাবাসি ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার উপ পরিদর্শক সোহেল মোল্লা জানান,লিখিত অভিযোগ হয়েছে।সঠিক তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button