অপরাধআইন – আদালতরাজনীতিসারাদেশ

গাজীপুরের বহিষ্কারকৃত মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে তীব্র নিন্দা ৬ নং ওয়ার্ড কাউন্সিলরের

বিল্লাল হোসেন সাজু গাজিপুরঃ-
ঢাল নেই তলোয়ার নেই বিধিরাম সর্দার। পদ নেই, পদবী নেই তিনি আবার নেতা। গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কারকৃত মেয়র আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম কে উদ্দেশ্য করে সাংবাদিকদের সাথে মতবিনিময়  কালে এসব কথা বলেন গাজীপুর সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও কাশিমপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান তুলা। সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৭ ঘটিকায় গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর  ৬ নং ওয়ার্ড কাউন্সিল অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন আসাদুজ্জামান তুলা।
এসময় তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি কারী জাহাঙ্গীর আলমকে জননেত্রী শেখ হাসিনা দল ও মেয়র পদ থেকে বহিষ্কার করেন। জাতির জনক বঙ্গবন্ধু এবং দেশের স্বাধীনতা নিয়ে যেই কটুক্তি করুক না কেন বাংলাদেশ আওয়ামী লীগ তা মেনে নিবে না।
এসময় তিনি আরও বলেন, জাহাঙ্গীর আলম তার পদ ও পদবী হারিয়ে পাগল হয়ে গেছেন। তাই তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আবোল তাবোল প্রলাপ বকে যাচ্ছেন। গত ১৮ মার্চ ২০২৩ কাশিমপুর ৫ নং ওয়ার্ডে জহুরা বেগম স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাশিমপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর দবির উদ্দিন সরকার এর মরহুম পিতা মাতাকে নিয়ে তিনি যে বাজে মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা জানাই।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জাহাঙ্গীর আলম নিজেরই কোন পদ ও পদবী নেই , তিনিই নাকি আবার কাউন্সিলর প্রার্থী দিচ্ছন। এটা মোটেও সত্য নয়, সম্পুর্ণ মিথ্যা এবং বানোয়াট। এটা এক ধরনের বাটপারি ছাড়া আর কিছুই নয়। তার মেয়র ও দলীয় পদ ফেরৎ পাওয়ার জন্য বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের স্বাক্ষর জাল করে যা অনেক কাউন্সিলর জানেনই না। কতো বড় বাটপার হলে এমন জঘন্য কাজ করতে পারে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
গাজীপুর মহানগর কাশিমপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দবির উদ্দিন সরকার এর মরহুম পিতা মাতার নিয়ে বাজে মন্তব্য করা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, কাশিমপুর থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যদের সাথে  আলাপ আলোচনা করে জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button