অপরাধআইন – আদালত

প্রতিবন্ধীর ওপর হামলা, মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিবেদক :গত ০৫ মে ২০২৪ ইং রাজধানীর দক্ষিণখান আজমপুর কাঁচা বাজার এলাকায় পান্না প্লাজার সামনের বাড়ির মালিক ফেরদৌসী সালাম এর প্রতিবন্ধী ছেলের সাথে স্থানীয় কিছু ছেলে মারামারি লিপ্ত হন। এই ঘটনায় দক্ষিনখান থানায় মামলা করা হয়। মামলা নং -১৪/২১৫। মামলার প্রধান আসামি করা হয় ক্যাবেল অপারেটর রিপন নামে একজনকে।

 ভুক্তভোগী প্রতিবন্ধীর মা ফেরদৌসী সালাম জানান, আমার প্রতিবন্ধী ছেলের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। আমি থানায় মামলা করি ও বিভিন্ন সংস্থার কাছে বিচারের আশায় দারস্ত হই।

প্রতিবন্ধীর মা ফেরদৌসী সালাম বলেন,গত ০৮/০৫/২০২৪ তারিখ থানায় মামলা দায়ের করলেও এখনো কোন হামলাকারীতে প্রশাসন ধরতে পারে নাই। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাননীয় প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন। আমার প্রতিবন্ধী ছেলের উপর যারা হামলা করে চোখ নষ্ট করে দিয়েছে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হোক।

এ বিষয়ে দক্ষিনখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল বাশার বলেন, আসমিরা জামিনে থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button