Uncategorizedঅন্যান্যআইন – আদালত
উত্তরায় রেস্টুরেন্টসহ ৭টি দোকানে আগুন


উত্তরা প্রতিনিধি ।
রাজধানী উত্তরার ১২/১৩ মোড়ে আনজুম রেস্টুরেন্টসহ ৭টি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন বলেন, সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে আমরা খবর পাই উত্তরায় আনজুম রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আগুন এখন আমাদের নিয়ন্ত্রণে আছে।
প্রাথমিকভাবে জানা যায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে এবং ছড়িয়ে পড়ে কিন্তু হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।




Daily Aporadh Prokash