অপরাধআইন – আদালত

সখিপুরে ছাগল ছাগল চুরির মামলায় মা ছেলে কারাগারে

 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

অভিনব কায়দায় সখিপুরের কয়েক গ্রাম থেকে ছাগল চুরির অপরাধে মা-ছেলেসহ তাদের সহযোগীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫এপ্রিল) গতকাল দুপুরে মাওনা থেকে মা-ছেলে ও তার মামাকে নিয়ে একটি ভাড়া করা সিএনজি নিয়ে মাঠের ফাঁকা জায়ঐগা থেকে বকনা ছাগল চুরি করে। পরে সখিপুর উপজেলার বহেড়াতৈলদ ইউনিয়নের গোহাইলবাড়ী পাড়া আমিরউদ্দিন কলেজের মাঠে ঘাস খাওয়ার সময় উন্নত জাতের ছাগল সিএনজিতে তোলার সময় স্থানীয় লোকজন সন্দেহ জনক ভাবে তাদেরকে পাকড়াও করে ধরে ফেলে। স্থানীয় জনপ্রতিনিধি পুলিশে খবর দিলে পুলিশ এসে ৩জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত আসামিরা সিরাজগঞ্জের সায়েদাবাদ এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী শাহিদা আক্তার (৫৫)তার ছেলে রাসেল (৩০)একই এলাকার জয়নালের শ্যালক মো.দুলাল হোসেন রনি(৩৫)। উচ্চশিক্ষিত রনি বেসরকারি একটি কোম্পানিতে কর্মরত আছে।

বহেড়াতৈল ইউনিয়নের ইউপি সদস্য বছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন,মা-ছেলের নামে একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান,আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আজ শুক্রবার সকালে কারাগারে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button