অপরাধআইন – আদালত

খানসামায় জুয়া খেলার অপরাধে ৬ জনের কারাদণ্ড

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের খানসামায় প্রকাশ্যে জুয়া (তাস খেলা) এর অভিযোগে ৬ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগরের ডুঙ্কুরার পাড় লিচুর বাগানে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।
আটককৃতরা হলেন, উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগর দাসপাড়া এলাকার মৃত রমনাথের ছেলে লাল দাস (৩৬), একই এলাকার রবিন দাসের ছেলে প্রতাপ দাস (২৮), কালু দাসের ছেলে মিন্টু দাস (২৭), দেউলগাঁও লাল্টু শাহ্ পাড়া এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫১) একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে সুলতান (২৫) এবং কাচিনিয়া বশির মুন্সিপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে মকবুল হোসেন (৬৫)।
ভ্রাম্যমাণ আদালতে বংগীয় প্রকাশ্যে জুয়া আইনে ১৮৬৭ এর ৪ ধারায় তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, তাদেরকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন বলেন, ‘মাদক ও জুয়ামুক্ত খানসামা উপজেলা গড়তে আমরা সর্বদা সজাগ আছি। এটি বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাথে সকল পেশার মানুষের সহযোগিতা চাই।’
ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় জুয়া খেলার অপরাধে আটক ছয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button