অপরাধআইন – আদালত

ভালুকায় প্রস্তুতির সময় ৩ ডাকাত গ্রেপ্তার

ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার আসামী আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার (১০মে) রাত ১১ টার দিকে উপজেলার ভান্ডাব এলাকায় এসএনএস সিএনজি পাম্পের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে একদল ডাকাত একটি পিকআপ গাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ভালুকা থানার এস আই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য উপস্থিত হলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ ও ডাকাতির কাজে ব্যাবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাতরা হলেন- ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের আব্দুল সালামের ছেলে কাইয়ূম, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে শান্ত মিয়া এবং উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মৃত এলাহী শেখের ছেলে আল আমিন শেখ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button