অপরাধআইন – আদালত

খানসামায় রাতেও উড়ছে জাতীয় পতাকা!

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
নিয়ম অনুযায়ী দেশে পতাকা উত্তোলনের সময় হল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে কিন্তু এর ব্যতিক্রম দেখা গেছে দিনাজপুরের খানসামার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফিসে।
সরজমিনে বৃহস্পতিবার (২ মে) রাতে খানসামা-দারোয়ানী মহাসড়কের খানসামা ফিলিং স্টেশন সংলগ্ন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফিসে গিয়ে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। পরে সাংবাদিকদের উপস্থিতিতে তড়িঘড়ি করে এক কর্মকর্তা জাতীয় পতাকাটি নামিয়ে ফেলেন।
জানা গেছে, এর আগেও ঈদ-উল-ফিতরের ছুটিতে বেশ কয়েকদিন দিনে ও রাতেও জাতীয় পতাকা উত্তোলন ছিল এই প্রতিষ্ঠাটিতে।
স্থানীয়রা বলছেন, ৩০ লাখ শহীদ ও ৩ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের জাতীয় পতাকা। এ পতাকার অবমাননা মেনে নেওয়া যায় না। অফিস চলাকালে রাতের বেলা জাতীয় পতাকা উড়ছে এটা কর্তৃপক্ষের অবহেলা। জাতীয় পতাকার সম্মান অক্ষুন্ন রাখতে কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানান তারা।
এ বিষয়ে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জুনিয়র একাউন্টেন্ট মো. হাসান তারেকের কাছে জানতে চাইলে। তিনি কালবেলাকে বলেন, আমাদের অফিসে কোন পিয়ন নেই। আমার মনের ভুলে হয়ে গেছে। আমাদের সকল স্টাফ চলে গেছে। আমি ভেবেছিলাম হাতের কাজ শেষ করে পতাকা নামবো। আমি তো অফিসেই আছি, চলে গেলে মেনে নিতাম।
এর আগেও ঈদ কালীন ছুটিতে জাতীয় পতাকা উড়ানোর বিষয়ে বিষয়ে জানতে চাইলে। তিনি বলেন, ওটা আমাদের ভুলেই হয়ে গেছে। একই ভুল বারবার কেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এবারের মত ক্ষমা করে দেন। পরবর্তীতে হলে রিপোর্ট করিয়েন। এবার বিষয়টি কনসিডার করেন। এমন অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
ছবির ক্যাপশন:  দিনাজপুরের খানসামার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফিসে রাতেও উড়ছে জাতীয় পতাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button