আশুলিয়ার এক মাদক ব্যাবসায়ী ৩ কেজি গাঁজাসহ আটক

সাঈম সরকারঃ
সিআরপি বাসস্ট্যান্ড সাভার শিমুলতলা, এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ আশুলিয়ার পলাশ বাড়ীর এক মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৪ ফেব্রুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল রাত্রে সাভার শিমুলতলা,সিআরপি বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন,১। মোঃ মুন্না (২৩), পিতা-মোঃ মনির, গ্রাম-ব্লক-A, রোড নং-০৫, প্রিয়াংকা হাউজিং, মিরপুর-০১, থানা-শাহআলী, ডিএমপি, ঢাকা বর্তমান ঠিকানা-পলাশবাড়ী ডেন্ডাবর,আলম সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ গতকাল শুক্রবার রাত্র ৯টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার শিমুলতলা,সিআরপি বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ মুন্না (২৩) নামের ১ মাদক ব্যবসায়ী-কে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদের কন্ঠ প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




Daily Aporadh Prokash