অপরাধআইন – আদালত

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার কর্তৃক  ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা আদায় 

স্টাফ রিপোটার সাথী সুলতানাঃ-

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং   অনিয়ম ও অবৈধ করার দায়ে দুটি  প্রতিষ্ঠানকে  মোট ত্রিশ হাজার টাকা নগদ   জরিমানা করেন।  ১৬ ই জুলাই ২০২৪ ইং বেলা দুপুর বারোটার দিকে সরেজমিনে গিয়ে জানা যায় রায়গঞ্জ উপজেলায় হাটপাঙ্গাসী ইউনিয়ন এর ইসলামপুর চর এলাকায় হারুন নামের একব্যাক্তির আখ দিয়ে গুড় তৈরীর কারখানায়  নোংরা পরিবেশে গুড় তৈরী এবং গুড়ের মধ্যে বিভিন্ন মারাত্মক ক্যামিকালস ও গোখাদ্য পঁচা এবং পোকাযুক্ত চিনি মাখানো গুড় আখ  রসের সাথে মিশিয়ে ভেজাল গুড় তৈরী করার দায়ে হারুন এর এই গুড় তৈরীর কারখানা থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে নগদ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও একই দিনে দুপুর বেলা তিনটার দিকে সিরাজগঞ্জ সদর ছোনগাছা বাজার এলাকায় মোঃ আব্দুল হান্নান তালুকদার এর মেসার্স আশিক ট্রেডার্স- এ ভেজাল ও পঁচা পোকা,ময়লাযুক্ত নোংরা চিনি মাখানো গুড় এলকার বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত বিক্রি করে  গ্রামের বিভিন্ন পয়েন্টে ভেজাল গুড় তৈরী করার সুযোগ তৈরী করে দেওয়ার দায়ে এই প্রতিষ্ঠানকে  বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং এই প্রতিষ্ঠান  দুটিকে অন্যায়,অবৈধ ও খাবারে ভেজাল মিশানো বন্ধ করা এবং সচেতন করে দেন ভ্রাম্যমান কর্তৃপক্ষ ।  উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় প্রধান দায়িত্বে ছিলেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার কর্তৃক ম্যাজিস্ট্রেট  এস,এম রনি।আরও উপস্থিত ছিলেন আইন শৃংখলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button