

সাঈম সরকারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ইং উপলক্ষে ঢাকা-১৯ (সাভার আশুলিয়া) আসনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী”র কর্মী ও ভক্তদের উদ্যোগে একাধীক এলাকায় ও মহল্লায় মহল্লায় চলছে উঠান বৈঠক । না বিশ্বাস করার মত ভিন্ন চিত্রের অবাক করা উঠান বৈঠক গুলো ক্যামেরায় উঠে আসে । প্রার্থীর উপস্থিতি ছাড়াই এলাকার সাধারণ মানুষ ও তৃণমূলের নেতা-কর্মীগণ নিজ উদ্যোগে স্বতঃস্ফূর্ত ভাবে ঐ সব প্রচার প্রচারনা ও উঠান বৈঠকগুলো চালিয়ে যাচ্ছে । সতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এর পক্ষে ভোট ও দোয়া চেয়ে উঠান বৈঠক করেন । এ সময় ৫/৭টা মহল্লায় উঠান বৈঠক চলাকালে সতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম এর উপস্থিতি কোথাও চোখে পরে নাই ।
( ১৩ ডিসেম্বর) বুধবার বিকাল ০৫ টা হতে -রাত ৯টা পর্যন্ত আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন এর ধামসোনা মধুপুর, কন্ডা মাঝি পাড়া, কন্ডা সাবেক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন,ভাদাইল উত্তর পাড়া সাধু মার্কেট সহ বিভিন্ন মহল্লায় সাধারণ মানুষ ও তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠকে ভিন্ন ভিন্ন ভাবে এবং বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন,
ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক, হাজী মোঃ মতিউর রহমান মতি,ধামসোনা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বর হাজী মোঃ আবু সাদেক ভুঁইয়া, ধামসোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বর শফিউদ্দিন শফি, কন্ডা
গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এবং দানবীর ওসমাজসেবক,হাজ্বী মজিবুর রহমান, বিশেষঃ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, মোঃ লুৎফর রহমান জয়, আশুলিয়া থানা শ্রমিক লীগের আহবায়ক মোকলেছুর রহমান কাজল, ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিঃ মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিকদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহম্মেদ,ঢাকা জেলা কৃষক লীগের সদস্য হাজী আলেকুজ্জামান আলেক, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল কাদির মুন্সি সহ দলের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তাগণ বলেন, দলের প্রার্থীর বিরুদ্ধে দলীয় নেতাদের গণহারে স্বতন্ত্র প্রার্থী হওয়াকে গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব, ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘স্বতন্ত্র প্রার্থী যদি নিজের যোগ্যতায় কারও সীমানা পেরিয়ে জনপ্রিয়তায় এগিয়ে যায় তাহলে ঐ প্রার্থীকে আমরা বাঁধা দিতে পারি না। গণতন্ত্র হলো সুস্থ প্রতিযোগিতা। এখানে প্রার্থীকে প্রার্থী হিসেবে আমরা বিবেচনা করে থাকি।
তার-ই ধারাবাহিকতায় আমরা ঢাকা- ১৯ আসনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের জন্য ভোট ও দোয়া কামনায় উঠান বৈঠক শুরু করেছি। আমাদের বিশ্বাস তিনি বিপুল ভোটে বিজয় লাভ করবেন, এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মেগা প্রজেক্ট যেমন, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড ওয়ে-সহ নানাবিধ উন্নয়ন অমূলক কাজের কথাগুলো তুলে ধরেন।




Daily Aporadh Prokash