অন্যান্যআইন – আদালত

খানসামায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদন্ড

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

আটককৃত মো. শাকিল ইসলাম (২২) উপজেলার দুহশুহ গ্রামের মো. ফয়েজ উদ্দিনের ছেলে। নির্যাতিত ছাত্রী স্থানীয়… বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই ছাত্রী বিদ্যালয়ে আসার সময় রাস্তার পথিমধ্যে অভিযুক্ত ব্যক্তি তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে, ওই ছাত্রী চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। উৎসুক জনতা তাকে আটক করে মাধর করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ঘটনাস্থলেই তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়, চিকিৎসা শেষে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন, জনগণ ওই যুবককে আটক করে। পরে নারীর প্রতি শ্লীলতাহানি উদঘাটিত হওয়ায় ১৮৬০ এর ৫০৯ ধারায় ঘটনাস্থলেই তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

ছবির ক্যাপশন: অভিযুক্ত মো. শাকিল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button