অপরাধআইন – আদালতশিক্ষাঙ্গনসংস্কৃতি

নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি; প্রধান শিক্ষককে শোকজ

“প্রধান শিক্ষক বললেন বাকি শিক্ষকরা চা খেতে গেছেন”
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দুপুর ১২টা ১৫ মিনিটে স্কুলের প্রধান ফটকে ঝুলছে তালাসহ শিক্ষকের কক্ষ, ছাত্র-ছাত্রীদের কক্ষেও ঝুলছে তালা। প্রতিষ্ঠানটির পাঠ দানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিন ধরেই রয়েছে অনেক অভিযোগ। এমন দৃশ্য দেখা গেছে দিনাজপুরের খানসামা উপজেলার
মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে।
বিদ্যালয় ঘুরে দেখা যায়, আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটে স্কুলের প্রধান ফটকে ঝুলছে তালা। শিক্ষকের কক্ষ, ছাত্র-ছাত্রীদের কক্ষেও তালা ঝুলানো। প্রতিষ্ঠানটির পাঠ দানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিন ধরেই রয়েছে অনেক অভিযোগ। এতে অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তীব্র শীতে কয়েকদিন ধরে বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক লেখাপড়া ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন অনেক।
বিদ্যালয় সম্মুখে রাস্তায় দাড়িয়ে থাকা মহিন্দ্রর সাথে কথা হলে তিনি নবচেতনাকে জানান, ‘আমি জানতাম ঠান্ডার কারণে আজকে স্কুল বন্ধ। কিন্তু পরে শুনি স্কুল খোলা। এখন দেখি স্কুলে কেউ নেই।’
অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঠোফোনে মতিন্দ্রনাথ রায় কালবেলাকে বলেন,’শীতের কারণে কোনো শিক্ষার্থী আসে নাই। আমি বিদ্যালয়ের কাজে মাধ্যমিক শিক্ষা অফিস গিয়েছিলাম। হয়তো বাকি শিক্ষকরা চা খেতে গেছেন।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছি। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় বন্ধ দেওয়া এটা অনিয়ম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ পরে প্রতিষ্ঠানটি প্রধান শিক্ষককে ৩ কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
ছবির ক্যাপশন: মাগুরমারী উচ্চ বিদ্যালয়ের মূল ফটক ও বিভিন্ন শ্রেনীকক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button