অপরাধআইন – আদালত

খানসামায় গাঁজা সেবনের অপরাধে যুবকের ১৫ দিনের জেল

 খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি  ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা বাজার এলাকায় মাদক (গাঁজা) সেবনের অপরাধে জয়নাল আবেদীনের ছেলে শহিদুল ইসলাম (৩০) কে মাদক সেবন ও বহন করার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন, ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ এই আদালত পরিচালনা করেন।
গতকাল বুধবার বিকেল ৫ টার দিকে  থানার এস আই  তসির ও সঙ্গীয় ফোর্স ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন ।
শহিদুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৯) ধারা মোতাবেক তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা প্রদান করা করেন।
এ ব্যাপারে খানসামা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, গত কাল উক্ত আসামীকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করে হয়েছে। যোগদান করার পর থেকেই উপজেলাকে মাদক -সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার করেছি। মাদক নিয়ন্ত্রণে  পুলিশ ও আনসার সদস্যদেরকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য পুলিশ বদ্ধপরিকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button