অপরাধআইন – আদালত

আশুলিয়ায় রিকশার গ্যারেজের আড়ালে জুয়ার আসর, গ্রেপ্তার- ১০

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ায় একটি রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জোয়ারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার আসামিদের প্রিজন ভ্যানে করে ঢাকার আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

এর আগে, বুধবার রাতে আশুলিয়ার বলিভদ্র এলাকার সমশের প্লাজা সংলগ্ন নূরুল আমিন মণ্ডলের মালিকানাধীন রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ এবং উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিমের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক।

গ্রেপ্তার আসামিরা হলেন- মামুনুর রশিদ, আসলাম শেখ, দবির উদ্দিন ফকির, ছাইদুল ইসলাম, সুমন মোল্লা, অন্তর শেখ, সুরমান মণ্ডল, কায়েস, আব্দুল আলীম ও আফসারুল ইসলাম। দীর্ঘদিন ধরে কৌশলে জুয়ার আসর বসিয়ে মানুষকে সর্বশান্ত করছিলো এই চক্র । তাদের কাছ থেকে নগদ ৪২ হাজার ১৭৫ টাকা ও ৪ সেট প্লেয়িং কার্ড (তাস) উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে তারা জুয়া খেলার কথা স্বীকার করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button