অপরাধআইন – আদালত

আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলার শিকার শিক্ষার্থী, থানায় অভিযোগ।

সাঈম সরকারঃ
আশুলিয়ায় ইয়ারপুরে কারিমা গোল্ডেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন।ঐ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে আর অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন ।
গত ২২ নভেম্বর (শুক্রবার) রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর ঠান্ডির বিছরা এলাকায় ঘটনাটি ঘটে।
জানাযায়, মাদকাসক্ত কিশোর গ্যাং সদস্যরা ঐ শিক্ষার্থীর উপর নৃশংস ভাবে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় ।এসময়, স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন। আহত কাইয়ুম বাগবাড়ি কারিমা গোল্ডেন পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর শিক্ষার্থী ও তাজপুর এলাকার শুকুর আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, কারিমা গোল্ডেন পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী কাইয়ুম তার ব্যবহৃত মোবাইল ও টাকা কিশোর গ্যাং সদস্যদের না দেওয়ায় তারা তাকে এলোপাথাড়ি মারধরসহ এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে মাথায় আঘাত করে, এমন অবস্থায় কাইয়ুমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরবর্তীতে সেই রাতেই আবারো অস্ত্র সস্ত্র নিয়ে কিশোর গ্যাং সদস্যরা তার বাড়িতে গিয়ে তাকেসহ তার পরিবারের লোকজনকে প্রাণের হুমকি দিয়ে চলে যায়।
অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা হলেন, ১/ তানজিল (১৮) পিতা: বাচ্চু মিয়া, ২/জিহাদ (১৮) পিতা: জলিল, ৩/সিফাত (১৭) পিতা: খোকন ৪ /নাফিজ (১৯) পিতা: সিরাজ। তারা সবাই আশুলিয়ার তাজপুর গ্ৰামের বাসিন্দা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button