অপরাধআইন – আদালত

আশুলিয়ায় জোর করে জমি দখলের অভিযোগঃ

নিজস্ব প্রতিবেদকঃ
আশুলিয়ার জোর করে ভিটা(উচুঁ) জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ পাওয়া যায়। এব্যপারে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ হয়।
গত ২৭ নভেম্বর(বুধবার) ভুক্তভোগী জমির মালিক মোঃনুরামির বাদীহয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে গিয়ে জানাযায়,আশুলিয়া থানাধীন দেওয়ানটেক গ্রামে, নলাম মৌজাস্থিত বি.আর.এস ২১২০ নং দাগে, ৪.২০ শতাংশ জমি,যার দলিল নং ৪৯৪৩/১৯,তারিখ ০৩/০৪/২০১৯ইং। ঐ জমি জোর করে দখল করে একটি টিনসেট ঘর নির্মান করেছেন একই গ্রামের মোঃ শাহজাহান(৩০),পিতা-আবুল কাশেম।
ভুক্তভোগি নুরামিন বলেন,বিবাদীদ্বয় দীর্ঘদিন যাবৎ অহেতুক কারণে আমাদের সাথে বিরোধ ও শত্রুতা করে আসছিল।আমি আমার জমিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ভয়-ভীতি ও প্রান-নাশের হুমকী দেয়।গত২৪/১১/২০২৪ইং সকালে ১১.০০টায়, শাহজাহান ও আবুল কাশেমসহ অজ্ঞাতনামা বিবাদীদের একদল সন্ত্রাসী নিয়ে অনাধিকার ও জোরপুর্বক আমার জমিতে প্রবেশ করিয়া দখল করে এবং একটি টিনশেট ঘর নির্মান করে।জমিতে থাকা কাঠালগাছ,আমড়াগাছসহ,বিভিন্ন ফলজ গাছ কেটে ক্ষতিসাধন করে।এসময়,বাধা দিতে গেলে অজ্ঞাতনামা বিবাদীসহ শাহজাহান ও আবুল কাশেম তাদের হাতে থাকা লাঠি-শোটা নিয়ে ধাওয়া দিলে প্রান রক্ষার্থে দৌড়ে অন্যত্র চলে যেতে হয়। ঐ ঘটনায় দুইজনকে বিবাদী করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ব্যপারে জানতে শাহজাহান ও আবুল কাশেমদয়-কে পাওয়া না গেলেও শাহজাহানের মা” জানায়,নুরামিনের নিকট থেকে শাহজাহান ছয় লাখ টাকা পাবে। দীর্ঘদিন ধরে সেই টাকা দিবে বলে দিচ্ছে না।যার কারণে, নুরামিন এর জমি দখল করে ঘর তুলেছি।
শাহজাহানের স্ত্রী জানায়, ঐ জমি নুরামিন অন্যত্র বিক্রি করে দিবে বলে প্রস্তাব দিয়ে আসছিল। আমার স্বামী জমিটি কিনতে চেয়ছিল।কিন্তু,নুরামিন আমাদের কাছে বিক্রি করবে না বলে সাফ জানিয়ে দেয়।সেই কারণেই জোর করে ঘর তুলেছে আমার স্বামী ও শশুড় আবুল কাশেম।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মজিবর লিখিত অভিযোগিএর ব্যপারে নিশ্চিত করেন।তিনি বলেন,সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button