আইন – আদালতরাজনীতি

আব্দুস সালাম পিন্টু’র খালাসের সংবাদে আশুলিয়ায় দোয়া ও মিলাদ হয়েছে।

বিপ্লব হোসেন :
বহুল আলোচিত ২০০৪ সালের ২১ শে’ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওঃলীগ অফিসের সামনে চলাকালীন সমাবেশে গ্রেনেড হামলার মামলায় যে আপিল চলছিল সেই আপিলের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমান ও সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু সহ সকল আসামি খালাস পেয়েছেন।

এ খবর পেয়েই আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন এর জামগড়া এলাকায় বিএনপির একাংশ বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
যুবদল নেতা প্রকৌশলী মোঃ আতিকুর রহমান উজ্জ্বল ও বিপ্লব এর উদ্যোগে
(রবিবার) ১’ডিসেম্বর ২০২৪ ইং বাদ মাগরিব জামগড়া ইসমাইল হোসেন মোল্লার বাড়ির পাশে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজ্বী ইসমাইল হোসেন মোল্লার সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন মোল্লার সঞ্চালনায়,দোয়া ও মিলাদ মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে আতিকুর রহমান উজ্জ্বল বলেন,

আমার বড় ভাই জনাব,আব্দুস সালাম পিন্টু সাবেক মন্ত্রী ও টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন,তিনি শেখ হাসিনার ষড়যন্ত্রের স্বীকার হয়ে দীর্ঘ প্রায় ১৭’টি বছর যাবত বিনা কারনে জেলে আছেন। ২১’শে (আগস্টে) গ্রেনেড হামলার সঙ্গে সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু কোনো ভাবেই জড়িত ছিলেন না। তাকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছে।

তিনি আরও বলেন,আব্দুস সালাম পিন্টু আমাদের টাঙ্গাইল বাসীর অহংকার তাকে নিয়ে আমরা গর্ব করি। কারণ তাঁর মতো একজন সৎ ও আদর্শবান নেতা পাওয়া সত্যিই বড়ো ভাগ্যের বিষয়। তাঁর নামে কোনো অবৈধ টাকার ব্যাংক ব্যালেন্স বা দু’চারটা বাড়িও নেই। অত্যন্ত সাদামাটাভাবে স্বাভাবিক জীবন যাপন করতেন তিনি।
রায়ের বিষয়ে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালতের প্রতি সম্মান জানিয়ে উজ্জ্বল বলেন, দীর্ঘদিন পরে হলেও আমরা সঠিক বিচার পেয়েছি, এবং আমার টাঙ্গাইল বাসীও সালাম পিন্টু’র খালাসের খবর শুনে সর্বোচ্চ খুশিতে আত্মহারা হয়ে স্বচক্ষে তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে পথ চেয়ে আছেন বলে জানান তিনি।
এসময় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি, আলহাজ্ব ইসমাইল হোসেন মোল্লা, আহসান উল্লাহ ভূঁইয়া, যুবদল নেতা প্রকৌশলী মোঃ আতিকুর রহমান উজ্জ্বল,থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা,১নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক,দুলাল মীর,সেচ্ছাসেবক নেতা সেলিম ভূঁইয়া, জুয়েল ভূঁইয়া,আবু সাঈদ,সায়েম ভূঁইয়া,আরিফ-সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, এডভোকেট আব্দুস সালাম পিন্টু ১৯৯১ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আটক ছিলেন সাবেক এই মন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু সহ গ্রেনেড হামলার মামলায় সদ্য খালাস পাওয়া সকল আসামিদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে, দোয়া শেষে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button