আশুলিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা থানায় অভিযোগ

সাঈম সরকারঃ
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৯ জন আহতের খবর পাওয়া গেছে। ঐ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
এজাহার সূত্রে জানা যায়,২৫ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে নাহিদ হাসান তার সহপাঠীদের নিয়ে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার রেইন ফরেস্ট পার্কের সুইমিং পুলে গোসল শেষে বাড়ি ফিরছিলেন।জামগড়া এলাকার আরফান মার্কেটে অবস্থিত আজাদের মালিকানাধীন ঝুট গোডাউনের সামনে পৌছিলে হঠাৎ ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ কাব্য নেতৃত্বে অভিযুক্তগং ধারালো রামদা, রড ও হকিস্টিক নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এ সময় নাহিদ হাসানসহ বেশ কয়েকজন হামলার শিকার হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। জানাযায় ভুক্তভোগীদের ব্যবহৃত ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল ছিনতাই করে নিয়েছে অভিযুক্তগং ।’
ঐ হামলায় ০৯ জন আহত হয়েছে বলে জানায় । তাদের মধ্যে কলেজ শিক্ষার্থী নাহিদ হাসান (২২), নূর হাসনাত নাধভি (১৮), হিমেল ভুঁইয়া (২১)সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন এবং বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
ঘটনার দিন রাতে ভুক্তভোগী নাহিদ হাসানে এর পক্ষে তার ভাই মেহেদী হাসান আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।লিখিত এজাহারে অজ্ঞাত ২০ জনকে সহ ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুইয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়া (২৩) ও তার সহযোগীরা মনোয়ার হোসেন রাজকুমার রাজু(২৮), সোহাগ (২৬), মারুফ ভুঁইয়া (২৫), ইমন(২৮) ও ইভান (১৮)।
ঐ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযুক্ত আটক হয়নি।
থানায় অভিযোগদানকারী নাহিদ হাসানের ভাই মেহেদী হাসান বলেন, থানা থেকে বলছে তদন্ত-পূর্বক মামলােএজাহার ভুক্ত করা হবে । এদিকে চেয়ারম্যান ও কাব্য ভূইয়ার লোকজন শুধু হুমিকই দিয়ে যাচ্ছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন, ঘটনার তদন্ত চলছে তদন্তের অগ্রগতি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সিদ্ধান্ত আসলে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। অথচ, দফায় দফায় হুমকি দেওয়া হচ্ছে অসহায় পরিবারগুলোকে।




Daily Aporadh Prokash