জাতীয়রাজনীতি

টাঙ্গাইলস্থ গোপালপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।

বিপ্লব হোসেন :
টাংগাইলস্ত গোপালপুর উপজেলা কল্যাণ সমিতি, টাঙ্গাইল এর আয়োজনে (শনিবার) ৮ই মার্চ ২০২৫ইং বিকেল সাড়ে চার টার দিকে টাঙ্গাইল বারসমিতির মেইন ফটকের সামনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
টাঙ্গাইলস্থ গোপালপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতিঃ এডঃ ওমরাও খান দিপুর সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক:মোঃ মুস্তাফিজুর রহমান বাবুর সঞ্চালনায়ঃ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। এবং বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রচার সম্পাদক, সুলতান সালাউদ্দিন টুকু।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক
মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন,

ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আজকে আমি সত্যিই বড় আনন্দিত। যে বারের আঙ্গিনা থেকে আমার যাত্রা শুরু হয়েছিল, সেই বারে আপনাদের সাথে মিলিত হতে পেরেছি। এসময় তিনি বারের সকল আইনজীবীদের সহ ভুয়াপুর ও গোপালপুর এর বিভিন্ন নেতৃবৃন্দ দের সাথে মিলিত হতে পেরে নিজেকে অনেক ধন্য হিসেবে মনে করেন তিনি। তিনি আরো বলেন, আজকে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশকে নিয়ে কিন্তু নানামুখী ষড়যন্ত্রের শিকার হতে চলেছে। আমাদের এই বাংলাদেশকে অস্তিত্বহীন করার জন্য নানাভাবে চক্রান্তের ডাল পাতা সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে এই রমজান মাসের মধ্যেই মহান আল্লাহ তায়ালার কাছে চাইতে হবে। হে আল্লাহ যেভাবে আপনি এই বাংলাদেশের স্বৈরাচার সরকারক মুক্ত করেছেন, ঠিক তেমনিভাবে সকল ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়ে এই বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই তৌফিক যেন দেয় এটা আমাদের মহান আল্লাহ তায়ালার কাছে চাইতে হবে। আমি সত্যি আনন্দিত এইজন্য যে, জামাতের সেক্রেটারী সাহেব এখানে এসেছিলেন, আমরা যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি। তাদের যেন বিভেদ না করি, আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আজকে যারা ছাত্ররা আহত এবং নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। যে কারণে তারা আহত এবং নিহত হয়েছিলেন তাদের লক্ষ্য এই দেশের একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা। এই দেশে একটি সুন্দর সুস্থ গণতন্ত্রের মাধ্যমে যাতে আমরা একে অপরের বন্ধু হিসেবে একে অপরের ভাই হিসেবে মিলিতভাবে বসবাস করতে পারি। আমাদের মধ্যে যেন কোন বিভেদ না থাকে, সেই জিনিসটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। এইজন্যই আমি মনে করি গণতন্ত্র আমাদের অত্যন্ত প্রয়োজন। আর সেই গণতন্ত্র কায়েম করতে হলে আমাদের সামনে একটি সুন্দর নির্বাচনের প্রয়োজন। আমরা যেন সুন্দর এবং সুস্থতম একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে পেতে পারি। সেজন্য এই ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সরকারকে অনুরোধ করবো, অনতিবিলম্বে বাংলাদেশে একটি নির্বাচনের রোড ম্যাপ তৈরি করে জনগণের সামনে উপস্থাপন করেন। যাতে করে এই বাংলাদেশের জনগণ আশা হত না হয়।
এবং সুন্দর একটি বিধি ব্যবস্থা ফিরে পেতে পারে, যে বাংলাদেশ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একটি সুন্দর সমৃদ্ধময় ঐক্যের বাংলাদেশ ফিরে পেতে পারে বলে জানান তিনি।

এসময় ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,
এডঃ রফিকুল ইসলাম রফিক সাংগঠনিক সম্পাদক,
মাসুদুজ্জামান মনির সহ সাধারণ সম্পাদক, মীর নাজমুল হক জামিল সহ সাধারণ সম্পাদক, আইনউদ্দিন বিপ্লব সহ সাধারণ সম্পাদক,
ছাত্র প্রতিনিধি : এস এম নুর নবী আহমেদ,
যুগ্ম সম্পাদক: মাসুদুজ্জামান মনি,উজ্জ্বল হোসেন সহ দপ্তর সম্পাদক,সোলায়মান কবির প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button