অপরাধআইন – আদালত

দেলদুয়ারে ১২ লক্ষ টাকার চায়না দোয়ারী জাল ধ্বংস

 স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের দেলদুয়ারে ১২লক্ষ টাকা বাজার মূল্যের ৬হাজার ৩ শ`৭৭’ মিটার নিষিদ্ধ চায়না দোয়ারী জাল ধ্বংশ করা হয়েছে। রবিবার উপজেলার আতিয়া  ইউনিয়নের নান্দুরিয়া পশ্চিম পাড়া  গ্রাম থেকে জালগুলি জব্দ করা হয়। নিষিদ্ধ এ জালের মজুতকারী ব্যবসায়ী আমিনুর রহমান  নান্দুরিয়া  নিজ বসতবাড়ীতে মজুত করা জালগুলি গোপন সংবাদের ভিত্তিতে জব্দ করে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্ত¡রে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সাথে অবৈধ চায়না দোয়ারী জালের মজুত রাখার অপরাধে ব্যবসায়ী আমিনুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের নির্দেশনায় অভিযানে উপজেলা সহকারি কমিশনার ভূমি মোস্তফা আব্দুল্লাহ আল নুর নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার ভূমি  জানান, দেলদুয়ার উপজেলা মৎস্য সম্পদ রক্ষায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ চায়না দোয়ারী জাল জনৈক ব্যক্তির গুদাম থেকে জব্দ করেছি। ম্যৎস্য সম্পদ সংরক্ষণ সংশ্লিষ্ট আইনের ধারায় জালগুলো ধ্বংস করা হয়েছে। সেই সাথে জড়িত ব্যক্তির নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। দেশী প্রজাতির মাছ রক্ষায় উপজেলা প্রশাসনের নজরদারী সহ অভিযান অব্যহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button