অপরাধআইন – আদালত

দেলদুয়ারে ৭ লক্ষ টাকার চায়না দোয়ারী জাল ধ্বংস 

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের দেলদুয়ারে ৭লক্ষ টাকা বাজার মূল্যের ২হাজার ৫ শ’ মিটার নিষিদ্ধ চায়না দোয়ারী জাল ধ্বংশ করা হয়েছে। শনিবার উপজেলার সদর ইউনিয়নের টুকনীখোলা গ্রাম থেকে জালগুলি জব্দ করা হয়। নিষিদ্ধ এ জালের মজুতকারী ব্যবসায়ী জাদু মিয়ার টুকনীখোলা নিজ বসতবাড়ীতে মজুত করা জালগুলি গোপন সংবাদের ভিত্তিতে জব্দ করে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্ত্বরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সাথে অবৈধ চায়না দোয়ারী জালের মজুত রাখার অপরাধে ব্যবসায়ী জাদু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দেলদুয়ার উপজেলা মৎস্য সম্পদ রক্ষায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ চায়না দোয়ারী জাল জনৈক ব্যক্তির গুদাম থেকে জব্দ করেছি। ম্যৎস্য সম্পদ সংরক্ষণ সংশ্লিষ্ট আইনের ধারায় জালগুলো ধ্বংস করা হয়েছে। সেই সাথে জড়িত ব্যক্তির নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। দেশী প্রজাতির মাছ রক্ষায় উপজেলা প্রশাসনের নজরদারী সহ অভিযান অব্যহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button