

বিপ্লব হোসেন :
টাঙ্গাইল এর গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রী কলেজে এইচ এস সি-২০২৫ এর বিদায়ী পরিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পালিত হয়েছে।
বুধবার (১৮’জুন) ২০২৫ ইং বেলা প্রায় ১১ টার দিকে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন এর হেমনগর ডিগ্রী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হেমনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) মোঃ মেহের মাকসুদ এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ এলাহী মিয়ার সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্যে
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু বলেন,
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রধান উপদেশ ছিল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সংগত।
সেই শিক্ষা ও তার আদর্শকে অনুসরণ করে আমরা সেসময় গড়ে উঠেছিলাম। যুবসমাজ এবং
শিক্ষার্থীদেরও সে ভাবে গড়ে উঠতে হবে,
অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এবং সকল প্রকার অত্যাচারের বিরুদ্ধে জোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বুধবার (১৮’জুন) ২০২৫ ইং বেলা প্রায় ১১ টার দিকে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন এর হেমনগর ডিগ্রী কলেজ মাঠে
এইচ এস সি-২০২৫ ব্যাচের পরিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই সালাত আদায় করবেন।
আল্লাহ ও রাসুল (সাঃ) এর প্রতি আমাদের অবিচল থাকতে হবে।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে।
তাহলেই আমরা অন্যায় ও পাপ কাজ থেকে নিজেদের রক্ষা করতে পারবো।
এসময়,অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গোপালপুর থানা বিএনপির সভাপতি ও মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, গোপালপুর শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি, ভিপি গোলাম রোজ তালুকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান, হেমনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর তালুকদার,সদস্য সচিব গিয়াস উদ্দিন,গোপালপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শিশির তালুকদার এবং কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




Daily Aporadh Prokash