অপরাধআইন – আদালত

অস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসী মুন্না শেখ গ্রেপ্তার

নিউজ ডেস

আশুলিয়ার জামগড়ার ইস্টার্ন হাউজিং সংলগ্ন এম.এস. গলিতে অভিযান চালিয়ে জনৈক রিপনের বাড়ির দ্বিতীয় তলা থেকে সন্ত্রাসী শামীম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
তল্লাশিতে তার কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি দা, তিনটি ধারালো ছুরি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

চার যুবককে কুপিয়ে জখম এছাড়া রাত গভীরে জামগড়া এলাকায় একদল দুর্বৃত্ত চার যুবকের উপর এলোপাতাড়ি হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশের মন্তব্যআশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আসামিদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্ত্রাস ও অপরাধ রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button