গাজীপুর মহানগর বাসন মেট্রো থানার উদ্যোগে ১৭ নং ওয়ার্ডের র্বিট পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মনজুর সরকার, গাজীপুরঃ
গাজীপুর মহানগর বাসন মেট্রো থানার উদ্যোগে ১৭ নং বিট পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন গাজীপুর মহানগর মেট্রোপলিটন পুলিশের এ. সি. সদর জোন ফাহিম স্যার,বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান, অনুষ্ঠানটি সঞ্চালন করছেন বাসন মেট্রো থানার দুর্ধর্ষ এস আই সাখাওয়াত হোসেন,আরো উপস্থিত ছিলেন এ এস আই মামুন, এ এস আই নাজমুল হোসেন সহ বেশ কয়েকজন কনসটেবল এবং উক্ত ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম মহিলা কাউন্সিলর রোকসানা আক্তার (রোজী) আরো উপস্থিত ছিলেন বাসন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম সহ ১৭ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা। উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম তিনি বলেন এই বিট পুলিশের অফিস স্থাপন করার কারনে মাদক, গরু চুরি,
ছিনতাই সব ধরনের অপরাধ অনেকটা নির্মূল হয়েছে এবং অপরাধ অনেকটা কমে এসেছে। মহিলা কাউন্সিলর রোকসানা আক্তার রোজী একি ধরনের বক্তব্য রাখেন আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এ.সি. সদর জোন ফাহিম স্যার তিনি বলেন বিট পুলিশের ওপেন হাউজ ডে মানে হচ্ছে পুলিশ ও জনতার মধ্যে সৌহার্দ্য স্থাপন তিনি আরো অন্যান্য বিষয়ের উপর আলোচনা করেন। উক্ত ১৭ নং বিট পুলিশ অফিসের দায়িত্বে রয়েছেন বাসন মেট্রো থানার দূঃর্ধর্ষ এস আই শাখাওয়াত হোসেন, এস আই শফিউল আলম, এ এস আই মামুন, এ এস আই নাজমুল হোসেন। সর্বপরি মাদকের উপর এবং আরো অন্যান্য বিষয়ের উপর সুন্দর বক্তব্য রাখেন বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান।


Daily Aporadh Prokash