
দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি,ঢাকা প্রেস ক্লাবের খুলনা বিভাগীয় সভাপতি,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও অধিকার ডেভালপ্টমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, খুলনা বার্তা পত্রিকা যুগ্ম – সম্পাদক প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এস এম এ মান্নানের রুহের মাগফিরাত কামনা করায় শুক্রবার আসরবাদ ঢাকা জেলার আশুলিয়া থানার নরসিংহপুর দারুলফালা মাদ্রাসায় সংগঠনের উপদেষ্ঠা আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা , দোয় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভীর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের ঢাকা জেলার সাধারন সম্পাদক মোঃ শামীম আহম্মেদ,সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত মোল্লা,আব্দুল রাজ্জাক,রাকিবুল ইসলাম সোহাগ,জাকির আহম্মেদ জীবন ,মোঃ মোশারাফ হোসেন,মোঃ মনির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও মুসল্লি এবং অত্রমাদ্রাসার শিক্ষক ও ছাত্র গণ। দোয়া পরিচালনা করেন বায়তুল ফালা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও দারুলফালা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা জুনায়েদ হোসেন দাঃবাঃ। এ সময় মৃত্যু সকল সাংবাদিকদের রুহের মাগফিরত কামানায় দোয়া করা হয়। অনুষ্ঠানে বক্তরা বলেন, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ছিলেন একজন আদর্শ সাংবাদিক। তিনি সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করেছেন।
ভাই নিউজটা দয়া করে পত্রিকায় ধনিয়ে দিবেন
আওরঙ্গজেব কামাল
সভাপতি




Daily Aporadh Prokash