আশুলিয়ায় ছেলে বড় হয়ে তার বাবার হত্যাকারীদের বিরুদ্ধে আদালতে মামলা

আশুলিয়া বেরন তেঁতুল তলা এলাকার ব্যবসায়ী ইব্রাহিম হাওলাদারকে পরিকল্পিত ভাবে হত্যা করে ভুমি দস্যুরা। ঘটনায় তার পরিবার ওই সময় ভয়ে মামলা করতে পারে নি। ইব্রাহিমের ছেলে বড় হয়ে তার বাবার হত্যাকারীদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছেন। মামলা নং ১০৬৬, তারিখঃ ০২.০৯.২০২২।
আসামিরা হলোঃ ১.মোঃ শরিফুল ইসলাম(৪২) পিতাঃ আবদুল আজিজ পালোয়ান, গুমাইল।
২.আবদুল আজিজ পালোয়ান( ৬৫),পিতাঃআহম্মদ পলান
৩. মোঃ আবুল কালাম হাওলাদার (৫৮)
পিতাঃ ইসহাক আকালী হাওলাদার, বাগেরহাট।
৪. আবদুল কুদ্দুস @কদ্দু( ৫২), পিতা মৃত রহিম বক্স, কাশিমপুর গাজীপুর।
৫.মোঃ কালাম (৪৫),পিতাঃ কুটি মিয়া
গোরাট।
মোঃ সাইফুল ইসলাম সোহেল( ৩৮),পিতাঃ মৃত আবদুল হক ফরাজি। বাগেরহাট, রাজৈর।
মামলার এজাহার সুত্রে জানাযায়, নিহত ইব্রাহিম হাওলাদা৫০ লাখ টাকায় দুটি ফ্লাট বিক্রি করেন। এ ঘটনা আসামিরা জানতে পেরে ইব্রাহিমের কাছ থেকে প্রথমে ২০ লক্ষ টাকা ধার নেন। এর পর থেকে তাদের সাথে
ইব্রাহিমের শত্রুতা শুরু হয়। ১৪.০৮.২০১৭ তারিখ ওই টাকা দেয়ার কথা বলে দুপুরে তারা পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে যায়।
তাদের সুযোগ মত তাকে বিষ খাইয়ে দেয়। এর নিজেদেরকে আড়াল করার জন্য অসুস্থ অবস্থায় ইব্রাহীকে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। সেখান থেকে তাকে নিউরোলজি হাসপাতালে ভর্তি করা হয়। ১৯.০৮.২০১৭ তারিখ নিউরোলজি হাসপাতালে বিকেল পোনে ৫ টায় সে মারা জান।
এ ঘটনা পরে জানাজানি হলে উক্ত আসামিরা মামলা থেকে রক্ষা পেতে ইব্রাহিমের স্ত্রী রিনা আক্তার ও ছেলে রাতুলকে ২০২২ সালে এক গভীর রাতে তাদের বাড়ির বিদ্যুতের তার কেটে অন্ধকারে হত্যা করার পরিকল্পনা করে। এসময় পাড়াপ্রতিবেশি এগিয়ে আসলে অল্পের জন্য তারা প্রানে রক্ষা পায়।
নিহত ইব্রাহিমের হত্যার বিচারের দাবি জানান তার পরিবার।




Daily Aporadh Prokash