

বাকেরগঞ্জে শীতার্তদের মাঝে এমপি রতনার কম্বল বিতরণ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের উষ্ণতা দিতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি।
শুক্রবার (১৩ জানুয়ারি) উপজেলার গারুড়িয়া, কবাই ও নলুয়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি আপনাদের পাশে দাঁড়াতে এসেছি।
এ সময় তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। যে কোন অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে ধরা পড়লে তিনি বিষয়টি সাথে সাথে থানা পুলিশকে জানানোর জন্য আহবান জানিয়েছেন।
এ সময় বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




Daily Aporadh Prokash