অপরাধআইন – আদালত
সাভারের হরিণ’ধরায় পুলিশ ও ডিবির বিশেষ অভিজানে উদ্ধার হল একাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা


মেহেদী হাসানঃ-
সাভার হেমায়েতপুর তেতুলঝোড়া ইউনিয়ন এর হরিনধরা এলাকার শিরিন আক্তার নামের এক বাসা মালিকের রুম থেকে একাশি লক্ষ্ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ ও ডিবি।
গত কাল ১৬ ই মার্চ আনুমানিক রাত্রী ১:৩০ মি:এর সময় পুলিশ ও ডিবির বিশেষ একটি দল বিশেষ অভিযানের উদ্দেশ্যে শিরিন শারমিন এর বাসা তল্লাশি করার জন্য আশে পাশের ভাড়াটিয়াদেরকে পুলিশ জাগ্রত করে। এবং সকলের উপস্থিতিতে পুলিশ এবং ডিবি তালা খুলে রুমে প্রবেশ করে।
স্টীলের আলমারীর মধ্যে একটি স্টীলের ট্রাঙ্ক এর মধ্যে পাওয়া যায় টাকার ব্যংগ বা ব্যাংগ ভর্তি টাকা।
এই শিরিন শারমিন এর জন্মস্থান বা গ্রামের বাড়ি বরিশাল জেলায়।
জানা যায় এই স্টীলের আলমারী টি ৩/৪ দিন পুর্বে আনা হয়েছে।
শিরিন শারমিন এর পরিবারের সম্পর্কে খোজ নিয়ে জানা যায়
তার ভাই একজম ডাচ বাংলা
ব্যাংকের চাকুরী জীবি।




Daily Aporadh Prokash