অপরাধআইন – আদালত
গাজীপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ১


মোঃ ইব্রাহীম খলিল গাজীপুর:-
গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি কে গ্রেপ্তার করেছে জিএমপি টঙ্গী পূর্ব থানা পুলিশ।
রোববার (৯ এপ্রিল) রাতে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন কলের বাজার মেঘডুবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাসেল (৩৮) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শ্রেণি বাসদী এলাকার আবুল খায়েরের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-ডিবি মিডিয়া) আসাদুজ্জামান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করছেন।
তিনি জানান, ২০০৮ সালে টঙ্গী থানায় অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার হন রাসেল। এক পর্যায়ে তিনি আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পান।
এরপর থেকে তিনি পালিয়ে ছিলেন। পরে আদালত ওই মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। রোববার (৯ এপ্রিল) রাতে পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে




Daily Aporadh Prokash