

নিজস্ব প্রতিনিধি
নামাজ, রোজা, হজ্জ ও যাকাত আদায় করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে প্রথমে কালেমা তাইব্যা পড়তে হবে। কালেমা পড়ে আল্লাহর হুকুম ও নবী রাসুলের সুন্নাত অনুসারে চললেই মুসলমান হওয়া যায়। পবিত্র মহররম উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এসব কথা বলেন পীরে কামেল সৈয়দে গোলাম মোঃ সিরাজুল ইসলাম আল- বাথানী আল- চিশতী নিজামী।
এসময় তিনি আরও বলেন, শুধু টুপি পাঞ্জাবি আর দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান হতে হলে প্রথমে কালেমা পড়ে আল্লাহর আদেশ পাচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ্জ ও যাকাত আদায় করতে হবে ও নবী রাসুলের সুন্নত মানতে হবে।
বুধবার ১৯ জুলাই বিকাল পাঁচ ঘটিকায় ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার হযরত বদর শাহ্ কাশ্মিরী ঘোড়াপীর মাজারে গোয়াল বাথান পাক দরবার শরীফ( বৈরাবর) এর আশুলিয়ার ডেন্ডাবর এর ভক্ত বৃদ্ধের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আশুলিয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোকন মিয়ার সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে,দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন তরিকত ফেডারেশনের পীরে কামেল সৈয়দে গোলাম হযরত সিরাজুল ইসলাম আল বাথানী আল চিশতী নিজামী(কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব তরিকত ফেডারেশন(বিটিএফ)।
আশুলিয়া থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ মোঃ শরিফুল ইসলাম (সবুজ) এর সঞ্চালনয়ায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ, ৯ নং ওয়ার্ডের সফল মেম্বার শফি উদ্দিন , খোরশেদ আলম, আজমত আলী, রুবিয়া রবে,শাহ সুলতানসহ গোয়াল বাথান পাক দরবার শরীফের ভক্তব্ন্দ।




Daily Aporadh Prokash