সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর পলাশ ইউনিয়নে রাস্তা মেরামতের দাবীতে মানববন্ধন


স্টাফ রিপোর্টার প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ বাজার থেকে মুজিব বাজার পর্যন্ত ভাঙ্গা রাস্তা মেরামতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বোধবার সকাল ১১ টার সময় কনসাশ ইয়াং সোসাইটির আয়োজনে পলাশ বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কনসাশ ইয়াং সোসাইটির সভাপতি মাওঃ শহিদুল্লা পলাশীর সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন মেরুয়াখলা ফাজিল মাদ্রাসার প্রভাষক মেহের আলী, পলাশ বাজার বনিক সমিতির সহ সভাপতি আমির হামজা — পলাশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু লেইছ, আব্দুল মান্নান হলিচাইল্ড একাডেমির শিক্ষক চিত্বরঞ্জ, হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজের দায়িত্বসীল রমজান আলী প্রমুখ্য।
বক্তারা উল্লেখ করেন যে, আমাদের এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ছাত্র – ছাত্রী তাদের বিদ্যালয়ে আশা – যাওয়া করে। কৃষি পন্য নিয়ে কৃষকরা খুব কষ্ট করে যাতায়াত করছে। এই রাস্তা দিয়ে কোন প্রকার যান চলাচল করতে পারে না। প্রায়ই এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচলের সময় নানা দরনের দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষের। পলাশ বাজার থেকে মুজিব বাজার পর্যন্ত রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র – ছাত্রীরা পায়ে হেটে চলাচল করে।
পলাশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজ,জামিয়া ওসমানিয়া দারুল উলুম পলাশ, পলাশ কেন্দ্রীয় ঈদগাহ,মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয় মুজিব বাজার, পলাশ ভূমি অফিস, গোবিন্দ নগর উপ স্বাস্থ্য কমপ্লেক্স, বাইতুল সুন্নাহ একাডেমী মাঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলাশ কেন্দ্রীয় জামে মসজিদ সহ
তাই এলাকাবাসীর পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে জুর দাবী এই রাস্তাটি দ্রুত মেরামত করে মানুষ যাতায়াত ব্যাবস্তা করে দেয়ার জন্য।




Daily Aporadh Prokash