অপরাধআইন – আদালত

গাজীপুরে মাদকদ্রব্য হেরোইনসহ আটক ১২

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিভিন্ন অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য হেরোইন সহ ১২ জন কে আটক করেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাগে সাতটা থেকে রাত ১১ ঘটিকা পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য হেরোইন (৯৯ গ্রাম) যার মূল্য ৭,৯২,০০০/ টাকা ( সাত লাখ বিরানব্বই হাজার টাকা) সহ ১২ জন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন ২. মোঃ মুরাদ হোসেন (৪২), ৩.মোঃ চাঁন মিয়া (৩৬)সহদ, ৪. মোঃ রমজান (৩৩), ৫. মোঃ আরিফ (৩০), ৬. মোঃ নয়ন মিয়া (৩৫), ৭. মোঃ রাসেল আহাম্মেদ @ রনি (২০), ৮. নয়ন মিয়া (২৪), ৯. মুনসুর মোহাম্মদ সুমন (৩৫), ১০. মোঃ শরিফুল (২৯), ১১. আনোয়ার (১৯), ১২. মোঃ সফিকুল ইসলাম (৩৮)

এবিষয় জিএমপি টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ শাহ আলম বলেন আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য ২০১৮ আইনে মামলা রুজু করা হয়। টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ০৬, তারিখ-১৩/০৯/২০২৩, ধারা- ৩৬(১) সারণির ৮(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,। টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ০৭, তারিখ-১৩/০৯/২০২৩। ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ০৮, তারিখ-১৪/০৯/২০২৩, ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button