অন্যান্যঅপরাধআইন – আদালত

বিশ্বম্ভরপুর থানা বিশেষ অভিযানে ২১ বোতল ভারতীয় মদসহ ২ ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিজানে ২১ বোতল ভারতীয় McDowells No-1 মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।

অদ্য মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে প্রায় ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার এসআই (নিরস্ত্র)/আনন্দ চন্দ্র এর নেতৃত্বে বিশ্বম্ভরপুর থানাধীন ৪নং বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ভাটিপাড়া সাকিনস্থ জনৈক ওহাব মিয়া (৫০), পিতা-মৃত আব্দুর রহিম এর বাড়ির সামনে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর টু তাহিরপুর গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ২১ বোতল McDowells No-1 মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আটক কৃত মাদক ব্যবসায়ীরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার নাতির পুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোঃ কুদ্দুছ মিয়া (৫০) ও হবিগঞ্জ সদর উপজেলার যশেরআব্দা গ্রামের জিতু মিয়ার ছেলে মোরছালিন মিয়া ওরফে মোস্তাকিম (২৬)।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় The Special Powers Act, 1974 U/S 25-B ধারায় একটি মামলা দায়রে করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানায় অফিসার ইনচার্জ শ্যামল বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করে মদসহ ০২ ব্যবসায়ী কে আটক করে কোর্টে প্রেরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button