অপরাধআইন – আদালত

সিরাজগঞ্জে প্রকাশ্যে রিক্সাচালককে গলাকেটে হত্যা খুনি স্বেচ্ছায় থানায় হাজির

মোঃ শহিদুল খান সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলম সেখ (৫০) নামে এক রিক্সা চালককে প্রকাশ্যে গলাকেটে হত্যা করেছে সাইফুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় খুনী যুবক সিরাজগঞ্জ সদর থানায় হাজির হওয়ার পর পুলিশ তাকে আটক করে।

রোববার (৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
জানা যায় যে, নিহত আলম শেখ কান্দাপাড়া দক্ষিণ দিয়ার এলাকার মৃত জুড়ান আলীর ছেলে। আটক সাইফুল একই এলাকার আব্দুল বারিক মন্ডলের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় একটি দোকানে তুচ্ছ বিষয় নিয়ে আলম শেখের সাথে সাইফুলের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আলম শেখকে দোকান থেকে বের করে এনে ধারালো ছুরি দিয়ে গলা কেটে ফেলে সাইফুল। এতে ঘটনাস্থলেই আলম সেখ মারা যান।

এ সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত সাইফুলকে আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button