অপরাধআইন – আদালত

সানজিদ মাহমুদ সুজনকে হত্যার হুমকি।

নিজস্ব প্রতিবেদক শরীয়তপুর :
শরীয়তপুর জাজিরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুজনকে হত্যার হুমকি ও লাঠিশোটা, চাপাতি ও রানদা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করার তথ্য ও অভিযোগ পাওয়া গিয়েছে।
সরোজমিন জাজিরায় বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা যায়,এই সাংবাদিক যে কোন বিষয়ে নির্ভয়ে লিখে থাকেন।মারামারি, ভুমি দখল,কোর্টের রায় অবমাননা, ঘুস ও দূর্নিতী,
কিশোরগ্যাং সর্বোপরি নির্বাচন নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে লেখার কারনে,তার ব্যাপক শত্রুর তৈরি হয়।আর রাজনৈতিক একটা প্রভাব তার বিরুদ্ধে সর্বসময়তো আছেই।আর এই সুযোগ কাজে লাগিয়ে তার উপরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এই ব্যাপারে সানজিদ মাহমুদ সুজন বলেন,গতো দুই বছর যাবৎ বিভিন্ন হুমকি ও বিপদের সম্মুখিন হচ্ছি।যেহেতু আমার কাজ সাংবাদিকতা করা ন্যায়ের পাশে দাড়ানো,তাই কখনোই কোন হুমকিকে গুরুত্ব দেইনি।আজ যেভাবে মুখে কালো কাপর বেধে আমার গাড়ি থামিয়ে হামলা ও হুমকি প্রদান করা হলো, তাতে আমি কিছুটা আতংকিত হলেও প্রস্তুত ছিলাম।ওরা বলেছে আমি রাজনৈতিক বা জাজিরার বিষয়ে  লিখলে আমার হাত ও জিহ্ববা কেটে নিবে।থানায় জিডি করে কি হবে, থানায় জানালে আরো বিপদ বাড়বে তাই করবো না।
এ ব্যাপারে থানার কর্মরত অফিসার বলেন, এখনো আমরা কোন অভিযোগ পাইনি,পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button