অন্যান্যঅপরাধআইন – আদালত
জীবননগর মাদক বিরোধী অভিযানে ৩০বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মিন্টু আটক


স্টাফ রিপোর্টারঃ
জীবননগর থানা-পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. মিন্টু (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম জাবীদ হাসানের নেতৃত্ব এসআই মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। মাদক ব্যবসায়ী মিন্টু মন্ডল মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামে অভিযান চালিয়ে আসাদার ইসলামের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে ৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মিন্টুকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


Daily Aporadh Prokash