টাঙ্গাইলে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় চল্লিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।


বিপ্লব শেখঃ
টাঙ্গাইলের গোপালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫/৬’টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গোপালপুর থানাধীন ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামে রবিবার (০৩’ মার্চ) সন্ধ্যা ৬’টা ১০মিঃ দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে নগত অর্থসহ প্রায় চল্লিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
এবিষয়ে,ঝাওয়াইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (মিজান)তালুকদার এর কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন,রবিবার সন্ধ্যা অনুঃ ০৬:১০মিঃ দড়িসয়া গ্রামের বাবুল হোসেনের বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে
আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট
প্রায় এক ঘণ্টা যৌথ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোপালপুর থানার কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, অগ্নিকাণ্ডে ৩টি গরু নগদ টাকাসহ ছোট-বড় প্রায় ৫/৬টি ঘর পুড়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, প্রায় চল্লিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


Daily Aporadh Prokash