অপরাধআইন – আদালতজাতীয়শিক্ষাঙ্গনসংস্কৃতি

শিক্ষককে অতর্কিত হামলার প্রতিবাদে সমাবেশ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় জমিসংক্রান্ত বিরোধ নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক (নন ক্যাডার) কে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
গত শনিবার (২০ এপ্রিল) কাচিনীয়া বাজারের আঃ মালেকের ফলের দোকানের সামনে উপজেলার ভেড়ভেড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (নন ক্যাডার) ও ভাবকী ইউনিয়নের চককাঞ্চন (তেলীপাড়া) এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. নুরজামান আলীকে একই এলাকার মো. আজিজার রহমানের ছেলে মো. লোকমান হাকিম (৩৯) ও মো. লিটন ইসলাম (৩২) এবং দেউলগাঁও এলাকার আঃ জলিলের ছেলে মো. সিদ্দিক (৩৮) ও মো. বুলু ইসলাম (৪২)সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন পূর্ব অতর্কিতভাবে ওই শিক্ষককে গাড়ির গতিরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজসহ ওই শিক্ষকের শিশু সন্তানসহ আক্রমনের করেন। আহত ওই শিক্ষক বর্তমানে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সেই ঘটনার প্রতিবাদে শনিবার (২৭ এপ্রিল) দুপুরে খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে হামলাকারীর দ্রুত গ্রেফতারের দাবি প্রতিবাদ সমাবেশ করেন।
উক্ত সমাবেশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি ও কুমুরিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুন্নেছা প্রামানিক, কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জহুরুল ইসলাম, পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ উপজেলা শিক্ষকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, যদি দ্রুত আসামীদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
সমাবেশ শেষে শতাধিক শিক্ষক থানায় গিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম সাথে কথা বলেন। এ সময় ওসি বলেন, ইতোমধ্যে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। দ্রুত বাকি আসামিদের গ্রেফতার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button