Uncategorizedরাজনীতিসংস্কৃতি

দেলদুয়ারে বিনামূল্যে সার-বীজ পেলেন ১ হাজার কৃষক

 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদয়ারে ২০২৪-২৫ অর্থ বছরে রোপা আমন ধানের (উফশী) প্রনোদনা কর্মসূচির আওতায় ১ হাজার জন কৃষকের মাঝে প্রতিজন কে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়েছে। রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কৃষি প্রনোদনা কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাকিলা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান হৃদয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদা সুলতানা পলি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, সদর ইউপি চেয়ারম্যান মো. মাসুদুজ্জামান খান প্রমূখ উপস্থিত ছিলেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button