আইন – আদালতজাতীয়

নবাগত পুলিশ সুপার শহীদ আবু সাঈদের সমাধিস্থলে সালাম ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করলেন:

রংপুর জেলা প্রতিনিধ

 

গত ০১ সেপ্টেম্বর ২০২৪ ইং রংপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের সমাধিস্থলে সালাম ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

এ সময় তিনি শহীদ আবু সাঈদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কুশলাদি ও মত বিনিময় করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রংপুর;

মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা, রংপুরসহ পীরগঞ্জ উপজেলার বাবনপুর(জাফরপাড়া) এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button