উত্তরায় শেখ হাসিনার নামে এসএম জাহাঙ্গীরের মামলা
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা


মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি ও বিগত উপ-নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এ মামলা করেন।
মামলার সূত্রে জানা যায়, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ২য়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ৩য়, ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানকে ৪র্থ ও সাবেক দক্ষিনখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেনকে ৫ম আসামি করা হয়েছে।
এছাড়া এ মামলায় সর্বোমোট ৮২ জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে এস এম জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কোনো ন্যায় বিচার পাইনি। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করা হয়েছিল। আমাদের নেত্রীর গাড়ি বহরে হামলাকারীদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’
এদিকে মামলার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, আমরা মামলাটি অলরেডি রুজু করেছি। যার নাম্বার- ১৫, তারিখ ৮/১০/২০২৪। আমরা মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুষ্ঠুভাবে তদন্ত করে আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসবো।




Daily Aporadh Prokash