Uncategorized

জনদায়িত্ব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের গাজীপুর সিটির শিল্প এলাকা পরিছন্নতা কর্মসূচি।

বিশেষ প্রতিনিধিঃ
জনদায়িত্ব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের গাজীপুর সিটির শিল্প এলাকা পরিছন্নতা কর্মসূচি শুরু করেন, গত ২৬-অক্টোবর-২০২৪ ইং রোজ শনিবার দুপুর ১২ ঘটিকায় সামাজিক সংগঠন জনদায়িত্ব ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরের নিরাপত্তার পাশাপাশি এবার ছাত্র সমাজ শহর পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে। শিক্ষার্থীরা দেশ শাসনে অংশগ্রহণ করে বিশ্ব রেকর্ড করেছে এবং পুরো বিশ্ব আজ তাকিয়ে আছে সামনের দিনে তাদের কার্যক্রম দেখতে। শিক্ষার্থীরা বলেন পরিছন্নতা কার্যক্রম চলবে এবং যেকোন শিল্প কারখানার মালিকরা চাইলেই বিনামূল্যে এই সুবিধা পাবেন।
এই মহান উদ্যোগতাদের উৎসাহিত করেন বিশিষ্ট শিল্পপতি,সমাজকর্মী, ব্যবসায়ী,ও গণমাধ্যম প্রিয় ব্যক্তি DBC পরিচালক মোঃ সালাউদ্দিন চৌধুরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিফাত ক্যাডেট স্কুলের শিক্ষকগণ ও এসময় উপস্থিত ছিলেন। DBC পরিচালক বলেন শিল্প শহর গাজীপুরের নিরাপত্তার পাশাপাশি এবার ছাত্র সমাজ পরিছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে।দেশ শাসনে অংশগ্রহণ করে ছাত্র সমাজ বিশ্ব রেকর্ড করেছে এবং পুরো বিশ্ব তাকিয়ে আছে সামনের দিনে তাদের কার্যক্রম দেখতে।পরিছন্নতা কার্যক্রম চলবে এবং যেকোন শিল্প কারখানার মালিকরা চাইলেই বিনামূল্যে এই সুবিধা পাবেন। শিক্ষার্থীরা গাজীপুরের শিল্প এলাকার বিভিন্ন অলিগলি পরিদর্শন করেন।তারা রাস্তায় পড়ে থাকা পলিথিন ও বর্জ অপসারণ সহ যে সকল জায়গায় বৃষ্টির পানি জমে থাকে সে গুলো নিরসনের ব্যবস্থা করেন।
গাজীপুর শিক্ষার্থীরা এ ধরনের মহৎ কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য দেড় শতাধিক সদস্য নিয়ে জনদায়িত্ব ফাউন্ডেশন নামক একটি সংগঠন তৈরি করেন।এই সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন সমাজ সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।তারা এই জন সেবা মূলক কার্যক্রম আরো প্রসারিত করতে সাধারণ মানুষ সহ সমাজের সকল সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button