ডি,জে পার্টি’র সাউন্ড বক্সের শব্দে অতিষ্ঠ গ্রামগঞ্জের মানুষ।


বিপ্লব হোসেন :
রাত বারটার পরে সকল প্রকার ইলেক্ট্রনিক্স বাদ্যযন্ত্র, আতস-বাজি,বা কোনো প্রকার শব্দ দূষণ যুক্ত আওয়াজ করা আইনীভাবে সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও।
গ্রাম গঞ্জের সাধারণ মানুষ গুলোকে রক্তচক্ষুর ভয় দেখিয়ে বিকট শব্দে সাউন্ড-বক্স বাজিয়ে প্রতিনিয়ত ডি,জে পার্টি করে যাচ্ছে কিছু উশৃংখল পোলাপান।
এতে করে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ নানান পেশাজীবী মানুষের মনে কষ্ট এবং নিরদ্বিধায় ক্ষোভের সৃষ্টি হচ্ছে বলে জানান, গ্রাম গঞ্জে বসবাসরত অসংখ্য নিরীহ মানুষ।
তাদের দাবি আমরা গ্রামের মানুষ, আমাদের ভোর বেলা উঠে মাঠে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয়।
সারাদিন ক্ষেত-খামারে কাজ করে ক্লান্ত শরীর নিয়ে যখন সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসি তখন শরীরটা আর চলতেই চায়না! কোনরকমভাবে এশার নামাজ শেষে ঘুমানোর জন্য চল যেতে হয়।
কারণ সকাল হলেই যে, যেতে হবে মাঠে ফসল ফলানোর কাজে। কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজন হওয়ায় আমাদের কষ্টের সাথেই নীরবে সবকিছু সহ্য করে নিতে হয়!
সারাদিন মাঠে কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরি রাতের খাবার খেয়ে একটু শান্তিতে ঘুমাবো বলে।
তাও ভাগ্যে জুটিতে চায়না! রাত যতো গভীর হয় ডি,জে পার্টির আয়োজকদের সাউন্ড বক্সের বিকট শব্দের মাত্রা আরো তীব্র গতিতে ধেয়ে আসে! অসহ্য সাউন্ড সিস্টেমের শব্দে ঘুম-তো দূরের কথা, মাটির কাঁপুনিতে বুকের ভেতর ধরপর করে উঠে।
এতে যে শুধু আমাদের কৃষকদের সমস্যা হচ্ছে তা কিন্তু নয়, তার চেয়েও অধিকাংশ ক্ষেত্রে ক্ষতি সাধিত হচ্ছে বৃদ্ধ বয়স্ক যাঁরা আছেন তারা সহ গর্ভবতী নারীর,নবজাতক, ছোট্ট শিশু ও হার্টের রুগী গুলো।
এধরনের ডিজিটাল কায়দায় মানসিক নির্যাতনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দ্রুত আইনী সহযোগিতা চান গ্রামগঞ্জে বসবাসরত সাধারণ জনগণ। তাদের দাবি রাত বারটার পর যেন কোনো প্রকার ডি,জে পার্টির নাম করে শব্দ দূষণ বা আতসবাজি ফোটানো না হয়।
সুশীল সমাজের দাবি, এভাবে চলতে থাকলে ছেলে মেয়েদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হবে এবং গ্রামের বৃদ্ধ,গর্ভবতী নারী ও শিশু-সহ জীবন মরণের আশঙ্কায় থাকবে হার্টের রুগী গুলো।
এবিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর আশরাফ এবং হেমনগর ফারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহ্ফুজ আলম এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তারা বলেন, রাত বারটার পর যেকোনো প্রকার বাদ্যযন্ত্র বাজানো ডি,জে পার্টি বা আতস-বাজি ফোটানো আইনী ভাবেই সম্পূর্ণ নিষিদ্ধ এবং মাইকিং করেও তা জানিয়ে দেওয়া হয়েছে।
এর পরেও যদি কোথাও এধরণের বাদ্যযন্ত্র বাজিয়ে শব্দ দূষণ, পরিবেশ নষ্টসহ মানুষের গুম নষ্ট করা হয় তাহলে যে কেউ থানায় খবর পৌছানোর সাথে সাথেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তবে ঘটনার সত্যতা নিশ্চিত হতে হবে অবশ্যই, তাছাড়া ৯৯৯ এ কল দিলেও দ্রুত-গতিতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে গিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।




Daily Aporadh Prokash